1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে সংস্কার কাজ শুরু হচ্ছে মিঠাছরা-বামনসুন্দর সড়কের

‎ ‎নুর নবী রাসেল.মিরসরাই প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৩

‎সড়কে খানা খন্দ আর ভোগান্তির শেষ ছিলোনা মিঠাছরা বামনসুন্দর সড়ক দিয়ে যাওয়া আসা করা যাত্রী, সাধারণ মানুষদের। সড়কে বড় বড় গর্তের কারণে বৃষ্টি হলে এই ভোগান্তি বেড়ে যায় কয়েকগুন। কিন্তু বহু প্রতিক্ষার পর অবশেষে সংস্কারের মুখ দেখবে মিঠাছরা বামনসুন্দর সড়কটি।

‎​দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটিয়ে অবশেষে সংস্কার কাজ শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার গুরুত্বপূর্ণ মিঠাছরা-বামনসুন্দর সড়কটির। আগামী মঙ্গলবার (২৮ জুলাই) এই সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হবে।

‎​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কার্পেটিং উঠে গিয়ে এবং বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়ে সড়কটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছিল। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন যানবাহনের চালকরা চরম দুর্ভোগের শিকার হতেন। বিশেষ করে বর্ষাকালে জমে থাকা পানিতে সড়কটির বেহাল দশা আরও প্রকট আকার ধারণ করত।

‎​এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও নানামুখী দুর্ভোগের কথা বিবেচনা করে সড়কটির সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। বহু প্রতীক্ষিত এই সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা।

‎​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত থাকার কথা রয়েছে। সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় এক বড় ধরণের ইতিবাচক পরিবর্তন আসবে এবং  যাতায়াত সহজতর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৩০:৩৫ পূর্বাহ্ণ, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

‎দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে সংস্কার কাজ শুরু হচ্ছে মিঠাছরা-বামনসুন্দর সড়কের

আপডেট সময় : ১০:৩০:৩৫ পূর্বাহ্ণ, শনিবার, ২৫ জুলাই ২০২৬