1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্দ্বীপে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে সচেতনতা ও সাঁতার শিক্ষার ওপর সভা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু পরিহার দিবস উপলক্ষে চট্টগ্রামের সন্দ্বীপে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে এনাম নাহার মোড়ে জাতীয় সাংবাদিক সংস্থা, সন্দ্বীপ উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে ডিজাস্টার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (দাদু), বাংলাদেশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
“পানিতে ডুবে শিশু মৃত্যু পরিহারযোগ্য : প্রয়োজন সচেতনতা এবং পানি থেকে সুরক্ষা কৌশল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে শিশু মৃত্যুর অন্যতম কারণ পানিতে ডুবে মৃত্যু, অথচ যথাযথ সচেতনতা, সাঁতার শিক্ষা এবং কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ ধরনের মৃত্যু অনেকাংশে রোধ করা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কনসালটেন্ট (শিশু) ডা. মোহাম্মদ উল্ল্যাহ মিজান। সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, সন্দ্বীপ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং দাদু সন্দ্বীপের কো-অর্ডিনেটর এস এম আইয়ুব আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা, সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন।
আলোচনা সভায় বক্তব্য দেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী, শিশু সাহিত্যিক ও সন্দ্বীপ প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সাজিদ মোহন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান এবং কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন ও আমিনুল ইসলাম রিয়াদ।
টেলিকনফারেন্সে যুক্ত হয়ে ডিজাস্টার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রধান নির্বাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইদ্রিস আলম বলেন, “পানিতে ডুবে শিশুর মৃত্যু একটি জাতীয় সংকট। এটি পুরোপুরি প্রতিরোধযোগ্য। এ লক্ষ্যেই আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।”
দাদু সন্দ্বীপের কো-অর্ডিনেটর এস এম আইয়ুব আলী বলেন, সংগঠনের উদ্যোগে গ্রাম পর্যায়ে উঠান বৈঠক, উপজেলা পর্যায়ে সেমিনার এবং সারিকাইত ও মাইটভাঙা ইউনিয়নে জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ বিষয়ে একটি গবেষণাপত্রও সম্পাদিত হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
বক্তারা বলেন, পানিতে ডুবে শিশুমৃত্যুর পেছনে বয়স্কদের পর্যাপ্ত তত্ত্বাবধানের অভাব, শিশু পরিচর্যা কেন্দ্রের সংকট, দারিদ্র্য, নিরক্ষরতা, পুকুর ও জলাশয়ের আধিক্য, সাঁতার না জানা এবং জলাশয়ে নিরাপত্তা বেষ্টনীর অভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ সমস্যা মোকাবেলায় তারা জনসচেতনতা বৃদ্ধি, শিশুদের জন্য বেষ্টনীযুক্ত খেলাঘর স্থাপন, পুকুর ও জলাশয়ে শিশুদের প্রবেশ নিয়ন্ত্রণ, সাঁতার শিক্ষার প্রসার, নিরাপত্তামূলক সরঞ্জাম ব্যবহারের অভ্যাস গড়ে তোলা, প্রশিক্ষিত সিপিআর প্রদানকারী তৈরি এবং শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:০০:৩৯ পূর্বাহ্ণ, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

সন্দ্বীপে পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে সচেতনতা ও সাঁতার শিক্ষার ওপর সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০০:৩৯ পূর্বাহ্ণ, শনিবার, ২৫ জুলাই ২০২৬