1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলা সার্কেল অফিস পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

মো মোসেকুল ইসলাম, (নওগাঁ) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

নওগাঁর পত্নীতলা সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। রোববার (২৬ জুলাই) তিনি এ পরিদর্শন করেন।

পত্নীতলা সার্কেল অফিসে পৌঁছালে সার্কেল অফিসের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আন্তরিকভাবে স্বাগত জানান।

পরিদর্শনকালে পুলিশ সুপার সার্কেল অফিসের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম, রেজিস্টার, নথিপত্র ও প্রশাসনিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন। একই সঙ্গে দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পেশাদারিত্ব বজায় রাখা এবং জনগণকে সর্বোচ্চ মানের পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পুলিশ সদস্যদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, পত্নীতলা সার্কেলসহ সার্কেল অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৪৯:০৪ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

পত্নীতলা সার্কেল অফিস পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

আপডেট সময় : ০৪:৪৯:০৪ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬