রানী নগরে পানিতে পড়ে কৃষকের মৃত্যু
নওগাঁর রানীনগর উপজেলার একটি বিলে নৌকা থেকে পানিতে পড়ে আব্দুল মন্ডল (প্রায় ৫৯) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে নৌকাযোগে গ্রামের মাঠের বিলে ঘাস কাটতে যান আব্দুল মন্ডল। ঘাস কাটা শেষে নৌকায় করে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত তিনি বিলের পানিতে পড়ে যান। এ সময় তার স্ত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
ঘটনার প্রায় তিন ঘণ্টা পর দুপুরের দিকে বিলের পানি থেকে আব্দুল মন্ডলকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রানীনগরে পানিতে পড়ে কৃষকের মৃত্যু
রানীনগর (নওগাঁ) প্রতিনিধি মাসুদ: নওগাঁর রানীনগর উপজেলার একটি বিলে নৌকা থেকে পানিতে পড়ে আব্দুল মন্ডল (প্রায় ৫৯) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে নৌকাযোগে গ্রামের মাঠের বিলে ঘাস কাটতে যান আব্দুল মন্ডল। ঘাস কাটা শেষে নৌকায় করে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত তিনি বিলের পানিতে পড়ে যান। এ সময় তার স্ত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
ঘটনার প্রায় তিন ঘণ্টা পর দুপুরের দিকে বিলের পানি থেকে আব্দুল মন্ডলকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
























