1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘সচেতন হই, পরিবর্তন আনি, সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে গোপালগঞ্জ ওয়াইডব্লিউসিএ (YWCA)-এর রাইজআপ প্রকল্প-৫।

অনুষ্ঠানে গোপালগঞ্জ ওয়াইডব্লিউসিএর সাধারণ সম্পাদক মলি বালা সার্বিক তত্ত্বাবধান করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লাকসানা লাকি, ওয়াইডব্লিউসিএর সভানেত্রী মারিয়া হালদার, রাইজআপ প্রকল্পের ইয়াং উইমেন লিড খ্রীষ্টিনা দিয়া বালা এবং ফিওনা এষা সরকার।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক শোভন সরকার বলেন, বাল্যবিবাহ ছেলে ও মেয়ে উভয়ের স্বাভাবিক মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। এ ধরনের সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে রাইজআপ প্রকল্পের মাস্টার ট্রেইনাররা নাট্য পরিবেশনার মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব ও এর দীর্ঘমেয়াদি পরিণতি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। পাশাপাশি পিয়ার অ্যাডভোকেসি কার্যক্রমের মাধ্যমে বাল্যবিবাহের কুফল, আইনগত দিক এবং প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আয়োজকদের মতে, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করাই এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৩৩:৫০ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৩৩:৫০ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬