ধামইরহাটে নবাগত ইউএনওকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ফুলেল শুভেচ্ছা
নওগাঁর ধামইরহাট উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিন-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে নবাগত ইউএনও কাজী তাহমিনা সারমিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে ধামইরহাট উপজেলায় স্বাগত জানান এবং তাঁর দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন। পাশাপাশি উপজেলার মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের কল্যাণসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
নবাগত ইউএনও কাজী তাহমিনা সারমিন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দের শুভেচ্ছায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
























