1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাউরভাগ উচ্চ বিদ্যালয়ে মরহুম আব্দুল হান্নানের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৬

সিলেটের জৈন্তাপুর উপজেলার বাউরভাগের বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী, সালিশ ব্যক্তিত্ব এবং বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বারবার নির্বাচিত শিক্ষানুরাগী সদস্য মরহুম আব্দুল হান্নানের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেল ২টায় বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং জৈন্তাপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান জনাব শহরউল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ ফরিদ উদ্দিন।

প্রধান বক্তা ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফখরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী সদস্য আব্দুল মতিন শাহিন এবং ৭নং ওয়ার্ডের সদস্য বদরুল ইসলাম।

এছাড়াও স্মৃতিচারণমূলক বক্তব্য দেন মরহুম আব্দুল হান্নানের ছেলে ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম, তাঁর ভাতিজা মঞ্জুর আহমদ, অভিভাবক সদস্য বিলাল আহমদ, মাস্টার আব্দুস শুক্কুর এবং জৈন্তাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাহেদুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাউরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল।

বক্তারা বলেন, মরহুম আব্দুল হান্নান ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক ব্যক্তিত্ব। শিক্ষা বিস্তার, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং সমাজে ন্যায়ভিত্তিক সালিশ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর সততা, সমাজসেবা ও শিক্ষার প্রতি নিবেদন এলাকাবাসীর কাছে আজও অনুকরণীয় হয়ে রয়েছে।

আলোচনা সভা শেষে মরহুম আব্দুল হান্নানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৩৪:৪২ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে

বাউরভাগ উচ্চ বিদ্যালয়ে মরহুম আব্দুল হান্নানের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩৪:৪২ অপরাহ্ণ, সোমবার, ২৭ জুলাই ২০২৬