1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গাচড়ায় ৪০ ফিটের বিশাল নৌকাসহ ১০০ বোতল এসকাফ জব্দ, পুলিশের অভিনব অভিযান

সামছুল হক, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮৭

নির্জন নদীপথ ব্যবহার করে তিস্তা পেরিয়ে রংপুরে বিপুল পরিমাণ মাদকের চালান পৌঁছে দেওয়ার পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ। লালমনিরহাটের মরিচখোঁচা থেকে আসা প্রায় ৪০ ফুট লম্বা একটি শ্যালো মেশিনচালিত নৌকা তল্লাশি করে উদ্ধার করা হয়েছে ১০০ বোতল এসকাফ সিরাপ।

গঙ্গাচড়া মডেল থানা-পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে ছালাপাক চরসংলগ্ন তিস্তা নদীতে ঝটিকা অভিযান চালানো হয়। পুলিশের ট্রলার নদীর কাছাকাছি পৌঁছাতেই গ্রেপ্তার এড়াতে নৌকায় থাকা মাদক কারবারিরা নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে আত্মগোপন করে। তবে তাদের ব্যবহৃত বিশাল নৌকাটি নিয়ন্ত্রণ নেয় পুলিশ।

পলায়নপর কারবারিদের ফেলে যাওয়া নৌকাটিতে অভিযান চালিয়ে তল্লাশি চালানো হয়। পরে নৌকায় রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ক্ষতিকর মাদক ১ শত বোতল এসকাফ (Escuf) উদ্ধার করেন অভিযান পরিচালনাকারী সদস্যরা।

নৌকাটি আকারে প্রায় ৪০ ফুট বিশাল হওয়ায় নদীপথে থানায় নিয়ে আসা দূরহ হয়ে পড়ে। পরবর্তীতে রাত ১০টার দিকে চরের কোল থেকে তুলে এনে একটি পাওয়ার টিলার/ট্রলির সাথে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা হয়। এরপর প্রায় ৪ কিলোমিটার সড়কপথ টেনে অভিনব কায়দায় নৌকাটি গঙ্গাচড়া মডেল থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় সড়কের দুপাশে উৎসুক জনতার কৌতূহলী ভিড় জমে যায়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, “গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে ১০০ বোতল এসকাফ ও মাদক বহনে ব্যবহৃত বিশাল নৌকাটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪০:৫৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে

গঙ্গাচড়ায় ৪০ ফিটের বিশাল নৌকাসহ ১০০ বোতল এসকাফ জব্দ, পুলিশের অভিনব অভিযান

আপডেট সময় : ০৩:৪০:৫৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬