1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ছয় বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে আগুন লেগে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে কুইন্সটাউনের একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় দোকানের ভেতরে বাংলাদেশিরা ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ছয় বাংলাদেশি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকা এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, ‘কয়েকজন মারা যাওয়ার কথা শুনেছি। তবে আমাদের কাছে এখনো অফিসিয়াল কোনো তথ্য আসেনি। আমরা খোঁজখবর নিয়ে দেখছি।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪৯:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ছয় বাংলাদেশি নিহত

আপডেট সময় : ০৩:৪৯:৩৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬