1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় কোর্ট পুলিশ সদস্যদের বিশেষ ব্রিফিং করলেন পুলিশ সুপার

মো. মোসেকুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৪

নওগাঁয় কোর্ট পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিং ও মতবিনিময় করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গতকাল সন্ধ্যায় এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে পুলিশ সুপার কোর্ট পুলিশে কর্মরত জিআরও (জেনারেল রেকর্ড অফিসার) ও সিএসআইদের বিভিন্ন সমস্যা ও দায়িত্ব পালনের বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন। পরে তিনি সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় পুলিশ সুপার কোর্টে কর্মরত সব পুলিশ সদস্যকে বিচারপ্রার্থী সাধারণ মানুষকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি দায়িত্ব পালনে কোথাও কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অসদাচরণের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, কোর্ট পুলিশ পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শাখা। কোর্ট পুলিশ আদালতের সঙ্গে বিচারপ্রার্থী মানুষ ও আইনজীবীদের সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে আদালতের সঙ্গে বিভিন্ন থানার সমন্বয় করেও দায়িত্ব পালন করে থাকে কোর্ট পুলিশ।
তিনি কোর্ট পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন। বিশেষ করে থানার আলামত নিষ্পত্তি, আসামি পরিবহন, আসামিদের যথাসময়ে আদালতে হাজির করা এবং আদালত চত্বরে নিরাপত্তা নিশ্চিত করাসহ সংশ্লিষ্ট সব কাজে যথাযথ নিয়ম ও নিরাপত্তা নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার আরও বলেন, বিচারপ্রার্থী মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে কোর্ট পুলিশ সদস্যদের সর্বদা সজাগ থাকতে হবে। জনগণের সঙ্গে ভালো আচরণ, দায়িত্বশীলতা ও স্বচ্ছতার মাধ্যমে পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বাড়াতে হবে।
ব্রিফিং ও মতবিনিময় সভায় কোর্ট পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:১৫:২৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

নওগাঁয় কোর্ট পুলিশ সদস্যদের বিশেষ ব্রিফিং করলেন পুলিশ সুপার

আপডেট সময় : ০৯:১৫:২৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬