1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় একই লাইনে মুখোমুখি দুই ট্রেন লাফিয়ে পড়ে ৪জন আহত

মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়া ।
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

বগুড়ায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন চলে আসার ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে প্রায় ৪জন আহত হয়েছেন। তবে চালক ও স্টেশন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি।
এদিকে বগুড়া রেলস্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানিয়েছেন, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ৪৯২ নম্বর কলেজ ট্রেনটি সুখানপুকুর রেলস্টেশনে প্রবেশ করছিল। একই সময় বিপরীত দিক থেকে পদ্মরাগ ট্রেনটিও একই লাইনে চলে আসে। দুটি ট্রেনকে একই লাইনে মুখোমুখি অবস্থায় দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। সংঘর্ষের আশঙ্কায় এসময় বেশ কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে তাড়াহুড়ো করে লাফিয়ে পড়েন। এতে প্রায় চারজন আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
সুখানপুকুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন জানান, কলেজ ট্রেনকে সিগন্যাল ও লাইন ক্লিয়ার দেওয়ার আগেই পদ্মরাগ ট্রেনটি একই লাইনে ঢুকে পড়ে। একই লাইনে ট্রেন চলে আসতে দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
বগুড়া রেলস্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, খবর পেয়ে ঘটনাটি গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। একই সময়ে কীভাবে দুটি ট্রেন একই লাইনে প্রবেশ করল এর প্রকৃত কারণ উদঘাটনে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:০৫:৫৫ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

বগুড়ায় একই লাইনে মুখোমুখি দুই ট্রেন লাফিয়ে পড়ে ৪জন আহত

আপডেট সময় : ০১:০৫:৫৫ অপরাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬