1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন শেরপুরের নালিতাবাড়ী থানার মোহাম্মদ আশরাফুজ্জামান

মো: বিল্লাল হোসেন
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী বিশেষ অভিযান, ওয়ারেন্ট তামিল, চোরাচালান প্রতিরোধ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে অসাধারণ সাফল্য ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে নালিতাবাড়ী থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ওসি মোহাম্মদ আশরাফুজ্জামানের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযান ও কার্যক্রম উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তাঁর কার্যকর নেতৃত্ব, বিচক্ষণতা ও দায়িত্বশীল তদারকিতে থানার পুলিশ সদস্যরা নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার খবরে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা আরও সুদৃঢ় করবেন এবং আধুনিক, জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাবেন।
নিজের অনুভূতি প্রকাশ করে ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি নালিতাবাড়ী থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনা এবং সর্বোপরি সাধারণ মানুষের সহযোগিতার স্বীকৃতি। ভবিষ্যতেও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং সেবার মান আরও উন্নত করতে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৩৫:১৪ পূর্বাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন শেরপুরের নালিতাবাড়ী থানার মোহাম্মদ আশরাফুজ্জামান

আপডেট সময় : ০৯:৩৫:১৪ পূর্বাহ্ণ, বুধবার, ২৯ জুলাই ২০২৬