1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

গোপালগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২২

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা বিএনপির অনুমোদনে দুই সদস্যের অন্তর্বর্তীকালীন এই কমিটিতে এস এম তৌফিকুল ইসলামকে আহ্বায়ক এবং ফজলুল কবির দ্বারাকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান ও সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম তৌফিকুল ইসলামকে উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সদ্য বিলুপ্ত গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দ্বারাকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

নতুন কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে জেলা বিএনপির কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ নভেম্বর দুই বছরের মেয়াদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার রাতে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে নতুন দুই সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় জেলা বিএনপি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:১৯:৫১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেট সময় : ০৯:১৯:৫১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬