মুকসুদপুরে আওয়ামী লীগের ১ নেতার স্বেচ্ছায় পদত্যাগ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা মোঃ হাসনাতজান মিয়া পিং মৃত মালেক মিয়া আওয়ামী লীগের সকল সাংগঠনিক পদ ও দলীয় কার্যক্রম থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
০১/০৮/ ২০২৬ এক লিখিত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে মুকসুদপুর পৌরসভা আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে তিনি দলটির সকল পদ-পদবি ও সাংগঠনিক কার্যক্রম থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
মোঃ হাসনাতজান মিয়া তার বক্তব্যে বলেন, “আজ থেকে আমি আওয়ামী লীগের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নই এবং ভবিষ্যতেও থাকব না।”
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনস্বার্থ রক্ষায় তিনি সব সময় অঙ্গীকারবদ্ধ থাকবেন। রাজনৈতিক কিংবা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তার এই পদত্যাগের ঘোষণাকে ঘিরে মুকসুদপুরের রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।




















