গড়েয়া ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের নতুন কমিটি গঠন
সোমবার (৩ আগস্ট) বিকেলে গড়েয়া ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের এক সভায় ২০২৬ সালের অবশিষ্ট সময়ের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আশরাফুল ইসলাম-কে সভাপতি এবং মোঃ মতিয়ার রহমান-কে সেক্রেটারী হিসেবে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি যুবসমাজের নৈতিক ও সামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের সফল নেতৃত্ব কামনা করেন।



















