1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও যানবাহন ভাঙচুর মামলায় যুবলীগ নেতা কারাগারে

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা এবং সরকারি যানবাহন ভাঙচুরের মামলায় ইউনিয়ন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সোমবার (৩ আগস্ট) তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি হাবিবুর রহমান তালুকদার। তিনি ডুমুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। এছাড়া তিনি একই ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নাসরিন বেগমের স্বামী।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীর তথ্য অনুযায়ী, রোববার (২ আগস্ট) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে হাবিবুর রহমানকে আটক করা হয়।

পুলিশের দাবি, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা এবং একটি পুলিশি গাড়ি ভাঙচুরের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, আদালতের নির্দেশে সোমবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি হাবিবুর রহমানের বিরুদ্ধে প্রতারণা ও চেক-সংক্রান্ত আরও একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:০৮:৪৭ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও যানবাহন ভাঙচুর মামলায় যুবলীগ নেতা কারাগারে

আপডেট সময় : ০৪:০৮:৪৭ অপরাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬