1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য অঞ্চলে বাস্তবমুখী উন্নয়ন প্রকল্প নেওয়ার আহ্বান :পার্বত্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্বত্য চট্টগ্রামের কৃষকদের সংকট নিরসন এবং পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অহেতুক ও অপ্রয়োজনীয় প্রকল্পের পরিবর্তে বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে স্থানীয় জনগণের প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় প্রকল্প গ্রহণ করতে হবে। তিনি রাঙামাটির দুর্গম এলাকায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট সমাধানের উদাহরণ তুলে ধরে বলেন, পাহাড়ে অর্গানিক ফলের বাগান সম্প্রসারণ, ফল প্রক্রিয়াজাতকরণ শিল্প, কোল্ড স্টোরেজ এবং ড্রাই ফ্রুটস প্রসেসিং সুবিধা গড়ে তুললে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

শিক্ষা খাতের উন্নয়নে তিনি স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু এবং প্রজেক্টরের মাধ্যমে রেকর্ড করা পাঠদানের ব্যবস্থা করে গণিত, বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের শিক্ষক সংকট দূর করার প্রস্তাব দেন।

এ ছাড়া পাড়াকেন্দ্রে নারীদের জন্য ওয়াশরুম নির্মাণ, মডেল পাড়াকেন্দ্র প্রতিষ্ঠা এবং উপজেলা পর্যায়ে খেলার মাঠ নির্মাণের ওপরও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি পার্বত্য অঞ্চলে সুপেয় পানি, স্বাস্থ্যসেবা ও স্যানিটেশন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি অগ্রাধিকার ভিত্তিতে পাঁচটি নতুন উন্নয়ন প্রকল্পের প্রস্তাব দেওয়ার আহ্বান জানান।

সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং তিন পার্বত্য জেলা পরিষদের জন্য বরাদ্দকৃত এক হাজার ৫৮৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ২১টি সবুজ পাতাভুক্ত প্রকল্প এবং চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পার্বত্য তিন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪৭:০৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

পার্বত্য অঞ্চলে বাস্তবমুখী উন্নয়ন প্রকল্প নেওয়ার আহ্বান :পার্বত্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৩:৪৭:০৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬