1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রদ্ধা ও ভালোবাসায় জুলাই যোদ্ধাদের স্মরণ করল দোহার-নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জ

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২১

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ৫ আগস্ট (বুধবার) ২০২৬ খ্রিষ্টাব্দে পালিত হলো “জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬”। দিবসটি উপলক্ষ্যে দোহার, নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে আয়োজিত হয় বৈচিত্র্যময় কর্মসূচি, যেখানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
দিনটি স্মরণে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক পটভূমি, শিক্ষার্থীদের ত্যাগ ও নতুন বাংলাদেশের স্বপ্নকে চিত্রাঙ্কন ও সাহিত্যের ভাষায় ফুটিয়ে তোলে কোমলমতি শিক্ষার্থীরা।
প্রতিযোগিতা শেষে জুলাই যোদ্ধাদের বীরত্ব ও অবদান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসব অনুষ্ঠানে বক্তগন জুলাই বিপ্লবের বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং সত্যের পক্ষে লড়তে শিখিয়েছে। তরুণ প্রজন্মের এই ঐতিহাসিক ত্যাগ ও আন্দোলন দেশের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছে। শিক্ষার্থীদের মধ্যে এই আদর্শ ও চেতনাই ছড়িয়ে দেওয়া আমাদের মূল লক্ষ্য।”
আলোচনা সভা গুলোতে, জুলাই গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের আশু সুস্থতা ও দেশের সার্বিক কল্যাণ চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:২৬:০৫ পূর্বাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

শ্রদ্ধা ও ভালোবাসায় জুলাই যোদ্ধাদের স্মরণ করল দোহার-নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জ

আপডেট সময় : ০৯:২৬:০৫ পূর্বাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬