1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্দ্বীপে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রশাসন-রাজনৈতিক দলের কর্মসূচি, সম্মাননা পেল শহিদ পরিবার

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৩

চট্টগ্রামের সন্দ্বীপে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে জুলাই শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, সমাবেশ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহিদ পরিবার সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুরসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জুলাই শহিদ পরিবারের সদস্যরা।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে উপজেলা কমপ্লেক্সের কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দলীয় নেতাকর্মীরা অংশ নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন।
অন্যদিকে একই দিন বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:১৫:৪১ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

সন্দ্বীপে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রশাসন-রাজনৈতিক দলের কর্মসূচি, সম্মাননা পেল শহিদ পরিবার

আপডেট সময় : ০৪:১৫:৪১ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬