যে পুরোনো ভবনে যাত্রা শুরু করেছিল ‘রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ’
পূর্ত মন্ত্রণালয়ের অধীনে অর্ডিন্যান্স নং-৭৮ এর আওতায় ১৯৭৬ সালের ১৯ অক্টোবর স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে রাজশাহী শহর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়। পরে রাজশাহী উন্ন্য়ন কর্তৃপক্ষ নাম ধারণ করে। শুরু থেকেই এর অফিস ছিল কাজীহাটায়। ৩ জানুয়ারি ২০২৫ তারিখে সরেজমিনে দেখা যায়, বেশ পুরোনা দোতলা ভবনটি এখন পরিত্যক্ত অবস্থায় বিদ্যমান। ভবনটিকে দেখে মনে হয় শতাব্দী বছরের প্রাচীন। ভবনটির নিচতলার সম্মুখ ভাগে ওপরের অংশে সাদা পাথরে ‘কুঞ্জ ভবন’ লিখা। আবার নিচের আঙ্গিনা থেকে বারান্দায় ওঠার তিন ধাপের সিঁড়ির একই ধরনের ফলকে লিখা আছে ‘রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ’। তাতে সহজভাবে বলা যায়, ২০০৩ সালে রাজশাহী উন্ন্য়ন কর্তৃপক্ষের অফিস বিমান বন্দর রোডে বড় বনগ্রামে বনলতা বাণিজ্যিক এলাকায় নিজস্ব ভবনে স্থানান্তরিত হওয়ার পর ফলক দুটো সংযুক্ত করা হয়েছিল। তবে বাড়িটি পুরোনো। সেখানেই আরডিএ যাত্রা শুরু করে।
ছবি: কাজীহাটার ‘কুঞ্জ ভবন’ ৩ জানুয়ারি ২০২৫।
























