1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ড্যাফোডিলস্ হাই স্কুলের বিতর্ক প্রতিযোগিতায় মেধার লড়াই

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

শিক্ষার্থীদের মেধা বিকাশ, যুক্তিবোধ ও বাকপটুতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ‘বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬’ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ আগষ্ট, ২০২৬, রোববার, সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের শিশু-কিশোররাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবাদী মনন তৈরি করতে এবং দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপসংস্কৃতি ও মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের কোনো বিকল্প নেই।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এরশাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন সহ স্থানীয় শিক্ষানুরাগী, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিত্ববৃন্দ।
প্রতিযোগিতার বিষয়বস্তুর ওপর পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরে ড্যাফোডিলস্ হাই স্কুলের ক্ষুদে বিতার্কিকরা অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে। বিচারকমণ্ডলীর রায় অনুযায়ী বিজয়ী দল, শ্রেষ্ঠ বিতার্কিক এবং রানারআপ দলের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৩২:০০ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

ড্যাফোডিলস্ হাই স্কুলের বিতর্ক প্রতিযোগিতায় মেধার লড়াই

আপডেট সময় : ০১:৩২:০০ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬