1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে সাংবাদিকরা প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর এবং দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, ‘প্রথম কথা হচ্ছে, আমি গণক নই; সুতরাং বলতে পারব না কবে নাগাদ সম্পর্ক স্বাভাবিক হবে।’

বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে বিমসটেকে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে চেয়ারপারসন অব বিমসটেককে। এই পার্থক্যটা আপনাদের বোঝার চেষ্টা করতে হবে।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন। সরকার গঠনের দিন ওই চিঠি হস্তান্তর করা হয় এবং সেখানে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। আরেকটি আমন্ত্রণও রয়েছে, সেটিও সরকার বিবেচনা করবে।

আজকের বৈঠকে ভারত সফর নিয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেন, ‘না, আমরা এখনো এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত নিইনি।’

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে খলিলুর রহমান বলেন, বৈঠকটি সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। একজন হাইকমিশনারের সঙ্গে সরকারপ্রধানের বৈঠকে সাধারণত চুক্তি বা এ ধরনের সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় না।

এ সময় সাংবাদিকদের কূটনৈতিক প্রটোকল ও বৈঠকের বিভিন্ন লেভেল সম্পর্কে বোঝার পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:০৩:৩৫ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১০:০৩:৩৫ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬