মাছের নীরব গাতক রিং জাল
নদী মাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ । নদীমাতৃক দেশ হওয়ার কারনে আমাদের এই দেশে হরেক রকমের মাছ পাওয়া যায়। আমরা বাঙালিরা হলাম মাছে ভাতে বাঙালি। কিন্তুু বর্তমান সময়ে মাছের গাতক হয়ে দাড়িয়েছেএই রিং জাল।সাম্প্রতিক সময়ে কিশোরগন্জ জেলার তাড়াইল উপজেলা বেতাই নদীতে প্রতি (০১) কিলোমিটারে প্রায় (৬০-৭০) টি রিং জাল পাতা হয়েছে। এই জাল পাতার কারণে বর্তমান সময়ে মাছের বংশবিস্তারে বাঁধা হচ্ছে। এবং সমীকরনে দেখা গিয়েছে (২০১৬-২০১৭) এর দিকে যে মাছ ছিল তা (২০২৬) সালে এসে অর্ধেকে দারিয়েছে। এই ভাবে চলতে থাকলে (০৫) বছর পরে বেতাই নদী সহ সর্বত্র নদী নালাতে মাছের সংকট হওয়ার আশংকা রয়েছে। স্থানীয়দের দাবি এইভাবে চলতে থাকলে মাছসহ বিভিন্ন প্রজাতি আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে যাবে। তাই তারা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয়ের কাছে এই বিষয়টি নিয়ে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন। এবং তারা আশাবাদী এবিষয়ে অতি তারাতাড়ি পদক্ষেপ গ্রহণ করা হবে। মাছের পূর্বের আধিপত্য ফিরে আসবে।





















