মুকসুদপুরে সুগম কওমি মাদ্রাসার শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর দারুল উলুম সুগম কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম মো. হুসাইন কাজী (১১)। সে মো. পলাশ কাজীর ছেলে বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মাদ্রাসার একটি জানালার সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
পুলিশের তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে























