রাজশাহীর মোহনপুরে মানব সেবা সংস্থার আয়োজনে অসহায় ও দরিদ্রদের মাঝে নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী বিতরণ
রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় মানব সেবা অভিযান সংস্থার নিয়মিত সেবা কার্যক্রমের অংশ হিসেবে ১২ ই আগস্ট বুধবার মোহনপুর উপজেলার কেশরহাট শাখায় সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।উক্ত অনুষ্ঠানে ৬ জন অসহায় অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ,এছাড়াও ২ জন অসহায় প্রতিবন্ধী শিশু কে হুইল চেয়ার প্রদান এবং ১০০ জন সদস্যর মাঝে ২ টি করে মোট ২০০ টি ফলদ ও বনজ গাছ বিতরন করা হয়।এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সাবেক সভাপতি : জনাব আরিফ আহমেদ চৌধুরী, সংস্থার প্রধান নির্বাহী জনাব খাইরুল আলম মুকুল,রাজশাহীর মোহনপুর উপজেলা সমাজ সেবা অফিসার জনাব ইমাম হাসান শামিম, সংস্থার পরিচালক অর্থ ও হিসাব জনাব আসাদুজ্জামান, মোহনপুর উপজেলার কেশরহাট ডিগ্রী কলেজ অধ্যক্ষ গিয়াস উদ্দিন, এলাকা ব্যবস্থাপক জনাব হাসিমুদ্দীন সরকার,সাবেক ইউপি সদস্য আবুল খায়ের সহ কেশরহাট শাখার শাখা ব্যবস্থাপক ও মাঠ সংগঠক গন। শাখা ব্যবস্থাপক আব্দুল আজিজ এর সঞ্চালনায় সন্মানিত অতিথি গন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সংস্থার নামের সাথে কাজের চমৎকার মিল রয়েছে ক্ষুদ্রঋণ কর্মসূচির পাশাপাশি সেবামূলক কার্যক্রম এ সংস্থার অন্যতম বৈশিষ্ট্য। মানুষের সেবায় এ রকম মহৎ কাজ দেশব্যাপী বিস্তার লাভ করুক এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে আসা উপস্থিত ব্যক্তিগণসহ সংস্থার সদস্যরা।
























