1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি ও পুলিশ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে খাগড়াছড়ির পুলিশ সুপার

বিশেষ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৪

খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের সার্বিক কার্যক্রম ও সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং জেলা পুলিশ হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আকস্মিক পরিদর্শনকালে পুলিশ সুপার ডিবি কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও নথিপত্র পর্যালোচনা করেন। এ সময় মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ ও অপরাধ দমনে ডিবির বিশেষ অভিযান আরও জোরদারের পাশাপাশি শতভাগ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
পরে জেলা পুলিশ হাসপাতালে গিয়ে ইনডোর ও আউটডোর চিকিৎসাসেবা, ওষুধের মজুদ এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন পুলিশ সুপার। চিকিৎসাধীন পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উন্নত, আন্তরিক ও মানবিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
খাগড়াছড়ি জেলা পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ, নিরাপত্তা ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:১০:০২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

ডিবি ও পুলিশ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে খাগড়াছড়ির পুলিশ সুপার

আপডেট সময় : ০৭:১০:০২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬