বান্দরবানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও নারীর ক্ষমতায়নসহ জনকল্যাণমূলক বিষয়ে সচেতনতা বৃদ্ধি
বান্দরবানে জেলা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট ২০২৬) জেলা তথ্য অফিস, বান্দরবানের আয়োজনে GPMS-এর আওতায় অনুষ্ঠিত এ নারী সমাবেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীর জন্য গাড়ি, বৃক্ষরোপণ, খাল খনন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে নারীদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার পরিচালক (প্রচার ও সমন্বয়) মিজ ডালিয়া ইয়াসমিন। তিনি সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি সম্পর্কে জনগণকে সচেতন করতে তথ্য প্রচারের গুরুত্ব তুলে ধরেন।
নারী সমাবেশে স্থানীয় নারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সমাবেশের মাধ্যমে নারীদের মধ্যে সরকারি সেবা ও জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে সচেতনতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
























