1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

মো: কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি।
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৫

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) কুড়িগ্রাম সদর উপজেলার কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসায় সকাল ৯টা থেকে শুরু হয় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন। ভোট গ্রহণ শেষ হয় বিকাল ৪.৩০ মিনিটে। এবারের নির্বাচনে বিভিন্ন পদে অংশ নিয়েছেন অসংখ্য প্রার্থী।

সভাপতি ও সম্পাদকসহ মোট ১৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৫ জন প্রার্থী। জেলার ৯টি উপজেলা থেকে এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৫১৮ জন। নির্বাচনে ভোটদানের জন্য ৪০টি বুথে ভোটগ্রহণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

এবারের নির্বাচন নিয়ে শ্রমিক শ্রেণীর পেশাদারদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উত্তেজনা ও উৎসবের আমেজ। সমর্থিত প্রার্থীর হয়ে স্লোগানে স্লোগানে বিলবোর্ড বিতরণ করে দোয়া ও ভোট চাচ্ছেন পছন্দের প্রার্থীর হয়ে। যা চোখে পড়ার মতো দৃশ্যে রুপান্তরিত হয়েছিল।

এ বিষয়ে নির্বাচন কমিশনার ডাক্তার মাহফুজার রহমান মজনু জানান, সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলার শ্রমিকদের মধ্যে ঈদের আনন্দ বিরাজ ও বাড়তি উত্তেজনা দেখা দিয়েছে। নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখতে দিনব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নানান পেশার লোকজন পর্যবেক্ষণ করছেন।

এছাড়াও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সহ-সম্পাদক ছামসুজামান ছামসু, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন পিন্টু, কুড়িগ্রাম মটর মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান বকশীসহ বিভিন্ন মিডিয়ার লোকজন ভোট উৎসব পর্যবেক্ষণ করছেন বলে জানান তিনি।

দিনব্যাপী ভোটগ্রহণ শেষে এখন প্রস্তুত করা হচ্ছে ফলাফলের জন্য চূড়ান্ত তালিকা। যাচাই-বাছাই শেষে ঘোষণা করবেন প্রাপ্ত ভোটের ফলাফল।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:১০:১৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

আপডেট সময় : ০৩:১০:১৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬