1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর মেডিকেল মোড়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ রিপন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম মিঠু ও খায়রুল ইসলাম গোল্ডেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি আমির সাগর আলী, জাতীয় পার্টি পোরশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাই, চিকিৎসক ডা. আরিফ হোসেন, ডা. ইমামুল আরেফিন, ডা. এমদাদুল হক ও ডা. সুমাইয়া আক্তারসহ স্থানীয় সুধীজন, পোরশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ডি এম রাসেদ এবং সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম,মোঃ তোফাজ্জল হোসেন কোষাধ্যক্ষ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক মোছাঃ যিজতিয়া তামিমি’র দিকনির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ রিপন বলেন, “পোরশার নিতপুরে কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু হওয়া স্থানীয় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে স্বাস্থ্যসেবার সহজলভ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিষ্ঠান স্থানীয় মানুষের প্রয়োজনীয় রোগ নির্ণয় ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” তিনি আরও বলেন, “কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টার যেন ব্যবসায়িক চিন্তার পাশাপাশি মানুষের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, সেটিই আমাদের প্রত্যাশা। রোগীদের সঙ্গে আন্তরিক আচরণ, নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা, সঠিক সময়ে রিপোর্ট প্রদান এবং সেবার মান বজায় রাখার মাধ্যমে প্রতিষ্ঠানটি মানুষের আস্থা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি।” মামুনুর রশিদ রিপন বলেন, “পোরশা উপজেলার সাধারণ মানুষ যাতে হাতের নাগালে মানসম্মত স্বাস্থ্যসেবা ও রোগ নির্ণয়ের সুবিধা পান, সেদিকে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে বিশেষ নজর দিতে হবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কথা বিবেচনা করে সেবার মান ও ব্যয়ের মধ্যে সমন্বয় রাখা প্রয়োজন।” তিনি কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের সফলতা ও দীর্ঘস্থায়ী পথচলা কামনা করে বলেন, “প্রতিষ্ঠানটি সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করলো অল্প সময়ের মধ্যেই পোরশার মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হবে।” কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক মোছাঃ যিজতিয়া তামিমি বলেন, “পোরশা ও আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবা ও রোগ নির্ণয়ের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্ভুল রোগ নির্ণয় এবং মানসম্মত সেবা নিশ্চিত করা।” তিনি বলেন, “রোগীদের যেন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য দূরবর্তী শহরে যেতে না হয়, সে বিষয়টিও আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। সেবার মান, নির্ভুলতা, স্বচ্ছতা ও রোগীদের প্রতি আন্তরিক আচরণকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব।”নির্বাহী পরিচালক আরও বলেন, “সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করাই আমাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টার শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং পোরশার মানুষের স্বাস্থ্যসেবায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক—এটাই আমাদের প্রত্যাশা।” তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনায় স্থানীয় সুধীজন, চিকিৎসক, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও নির্ভুল রোগ নির্ণয়ের মাধ্যমে স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টার। মানসম্মত ও সহজলভ্য সেবা নিশ্চিত করা গেলে প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের আস্থা অর্জনের পাশাপাশি পোরশা উপজেলার স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করতে সক্ষম হবে। স্থানীয়রা জানান, নিতপুর মেডিকেল মোড়ে নতুন এই ডায়াগনস্টিক সেন্টার চালু হওয়ায় রোগ নির্ণয়ের জন্য পোরশার মানুষকে দূরবর্তী এলাকায় যাওয়ার প্রয়োজনীয়তা কিছুটা কমবে। বিশেষ করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা স্থানীয় পর্যায়ে পাওয়া গেলে সাধারণ মানুষের সময়, শ্রম ও যাতায়াত ব্যয় সাশ্রয় হবে।কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টার নিতপুর মেডিকেল মোড়, পোরশা, নওগাঁ এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে। স্থানীয় মানুষের জন্য আধুনিক, নির্ভুল ও মানসম্মত রোগ নির্ণয় সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:১৮:১২ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৩:১৮:১২ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬