1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  5. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জ হাসপাতালে রাজনৈতিক ব্যানারে খাবার বিতরণ, ভিডিও ভাইরাল—৭ জনকে শোকজ; তদন্ত কমিটি

মিয়া সুলেমান, ঈশ্বরগঞ্জ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আওয়ামী লীগের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোগী ও তাদের স্বজনদের মধ্যে খাবার বিতরণের ঘটনায় চিকিৎসক, নার্স ও কর্মচারীসহ সাতজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। একই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদ্য সাবেক সম্পাদক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর সদস্য অ্যাডভোকেট শাহ্ মনজুরুল হকের ব্যানারে এবং উপজেলা আওয়ামী লীগের নির্দেশনায় এ খাবার বিতরণ করা হয়। পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান সিজান হাসপাতালের দুটি ওয়ার্ডে ভর্তি রোগী ও তাদের স্বজনদের মধ্যে খাসির মাংস দিয়ে রান্না করা ভুনা খিচুড়ি বিতরণ করেন।
এ কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে দায়িত্বে অবহেলার অভিযোগে মেডিকেল অফিসার ডা. তানহা শোয়াইব, সিনিয়র স্টাফ নার্স তহুরা আক্তার, আসাদুল হক, আসমা খাতুন, আনসার সদস্য আকাশ ইসলাম, পাশারুল ইসলাম ও নিরাপত্তাকর্মী শাকিল আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এ ছাড়া ঘটনার তদন্তে আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌসি আক্তার চমন, সার্জারি কনসালটেন্ট ডা. মোরশেদ আলম ও মেডিকেল অফিসার ডা. জামিল আরাফাত নিবিরকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের দুটি ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের হাতে খাবার তুলে দিচ্ছেন ইমরান হাসান সিজান।
এ বিষয়ে ইমরান হাসান সিজান বলেন, ‘রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং মানুষের পাশে থাকার দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ। একই সঙ্গে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাই। প্রতিকূলতা যতই থাকুক, মানুষের পাশে থেকে আমাদের অবস্থানে আমরা অনড়।’
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌসি আক্তার চমন বলেন, ‘এ ঘটনায় সাতজনকে শোকজ করা হয়েছে। তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘খবর পেয়েছি হাসপাতালে খাবার বিতরণ হয়েছে ১৪ আগস্ট। নিষিদ্ধ সংগঠনের লোকজনদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’
এদিকে হাসপাতালের মতো সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানারে কর্মসূচি আয়োজন এবং এতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ততার অভিযোগ নিয়ে বিষয়টি তদন্তের পর কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:২৩:০৪ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ঈশ্বরগঞ্জ হাসপাতালে রাজনৈতিক ব্যানারে খাবার বিতরণ, ভিডিও ভাইরাল—৭ জনকে শোকজ; তদন্ত কমিটি

আপডেট সময় : ০৪:২৩:০৪ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬