1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  5. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় দুই ভাইয়ের ঘরে দুর্ধর্ষ ডাকাতি: ১৭ লাখ টাকার মালামাল লুট

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের মঠবাড়িয়ায় একই রাতে পাশাপাশি দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামে অস্ত্রধারী ডাকাত দল তাণ্ডব চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ অন্তত ১৭ লাখ টাকার মালামাল লুটে নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দুই ভাই মো. শাহিন হাওলাদার (৪৩) ও মো. সোহেল হাওলাদার (৩৪) রাতের খাওয়া শেষে পরিজন নিয়ে আলাদা ঘরে ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে সাত জনের একটি সশস্ত্র দল সোহেলের বসতঘরের কেসি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা গৃহকর্তাসহ পরিবারের লোকজনকে হাত-পা বেঁধে ফেলে নগদ ১ লাখ ৪৮ হাজার টাকা ও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। এরপর বাইরে থেকে সে ঘরের দরজা আটকে পাশে থাকা তাঁর বড় ভাই শাহিন হাওলাদারের ঘরের কেসি গেটের তালা কেটে ঢুকে পড়ে। সেখানেও তারা একইভাবে পরিবারের সবাইকে জিম্মি ও হাত-পা বেঁধে নগদ ১ লাখ ৭৪ হাজার টাকা, চার ভরি স্বর্ণালঙ্কার এবং পাঁচটি স্মার্টফোন হাতিয়ে নেয়। ক্ষতিগ্রস্ত পরিবারের হিসাব মতে, দুই ঘর মিলিয়ে মোট ১৭ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

একই রাতে দুই সহোদরের ঘরে এই তাণ্ডবের খবরে গোটা জানখালী গ্রামজুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি নিশ্চিত করে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৩৬:৪৮ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

মঠবাড়িয়ায় দুই ভাইয়ের ঘরে দুর্ধর্ষ ডাকাতি: ১৭ লাখ টাকার মালামাল লুট

আপডেট সময় : ০১:৩৬:৪৮ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬