সেনবাগে ১০ নং ইয়ারপুর নামে নতুন ইউনিয়ন পেয়ে এলাকাবাসীর আনন্দ র্যালি
নোয়াখালী সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নকে ভেঙ্গে আরো একটি ইউনিয়ন করা হয়েছে। নতুন ইউনিয়নের নামকরণ করা হয়েছে ১০নং ইয়ারপুর ইউনিয়ন।
সেনবাগে আগে নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা ছিল। এখন নতুন করে আরো একটি ইউনিয়ন পাওয়ায় সেনবাগে এখন একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন হয়েছে।
নবগঠিত ইউনিয়ন পরিষদকে স্বাগত জানিয়ে বর্নাঢ্য মোটর শোভাযাত্রা করেছে নবগঠিত ইয়ারপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
এই বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার সকালে আনন্দ র্যালিটি ছমীরমুন্সি স্টেডিয়াম থেকে শুরু হয় নবগঠিত ইউনিয়নের বিভিন্ন অলিগলি ও সড়ক পদক্ষীণ করে এমপি রোডে এসে শেষ হয়।
আয়োজিত আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, মাননীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের সুযোগ্য কণ্যা তামান্না ফারুক থীমা, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার , সেনবাগ পৌর বিএনপির আহবায়ক ফারুক বাবুল,সদস্য সচিব শহিদ উল্যাহ, সাবেক আহবায়ক আবদুল হান্নান লিটন,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক নুর নবী বাচ্চু ,মাস্টার মনিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য জহিরুল ইসলাম, যুবদল নেতা মহিন উদ্দিন ও মোয়াজ্জেম হোসেন দুলাল সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ ও ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।
বিশাল এই কাবিলপুর ইউনিয়নকে ভেঙ্গে নতুন করে ইয়ারপুর ইউনিয়ন গঠন করায় ইউনিয়নবাসী সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
























