1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কাশিয়ানী উপজেলা শাখার কয়েকজন নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন বলে পুলিশ জানিয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সাম্পান রেস্টুরেন্টের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে তারা জড়ো হন। এ সময় ব্যানার নিয়ে মিছিল করার পাশাপাশি জামায়াত ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

একপর্যায়ে মহাসড়কের ওপর টায়ারে আগুন ধরিয়ে দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ করে দেন তারা। প্রায় ৫ থেকে ৭ মিনিট এ পরিস্থিতি চলার পর বিক্ষোভকারীরা ঘটনাস্থল থেকে সরে যান। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভের সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন ব্যক্তি সড়কে ব্যানার নিয়ে মিছিল করেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটান।

তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৪৬:২৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ

আপডেট সময় : ১০:৪৬:২৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬