1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১২

দেশের যেসব এলাকার শিশুরা এখনো হাম-রুবেলার টিকা পায়নি, তাদের সবাইকে টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি হামের চিকিৎসা নির্দেশিকা ব্যাপকভাবে ব্যবহারের জন্য চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির (আইসিসি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

সভা শেষে স্বাস্থ্যসচিব বলেন, হাম পরিস্থিতি নিয়ে আইসিসির গুরুত্বপূর্ণ সভা হয়েছে। এতে সংশ্লিষ্ট প্রায় সব পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

তিনি জানান, দেশের কিছু ছোট ছোট এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী অনেক শিশু এখনো হাম-রুবেলার টিকা পায়নি। এসব শিশুকে টিকার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে সরকারের কাছে আরও ১৬ লাখ টিকা মজুত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৫ এপ্রিল থেকে ১৭ আগস্ট পর্যন্ত ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী ১ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৯১২ শিশুকে হামের এক ডোজ টিকা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১৫ জনে। এ ছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন। সব মিলিয়ে চলতি বছরে হামের উপসর্গ ও নিশ্চিত হামে ৯১৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃতদের বড় একটি অংশের বয়স পাঁচ বছরের কম। তাদের মধ্যে অনেক শিশুই কোনো টিকা পায়নি।

হাম পরিস্থিতি মোকাবিলায় টিকাদানের পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে চিকিৎসকদের প্রশিক্ষণের উদ্যোগও নেওয়া হচ্ছে। হামের চিকিৎসা নির্দেশিকা যাতে চিকিৎসকেরা ব্যাপকভাবে অনুসরণ করেন, সে লক্ষ্যেই এই প্রশিক্ষণ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০৩:৪১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত

আপডেট সময় : ০৫:০৩:৪১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬