1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। নিহত সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে ভারতীয় পুলিশ ও ফায়ার সার্ভিস। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত প্রায় ২টার দিকে হোটেলটিতে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে কলকাতা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান শুরু করে। পশ্চিমবঙ্গ সরকারের দুর্যোগ মোকাবিলা বিভাগের একটি দলও উদ্ধারকাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, হোটেলের তৃতীয় তলায় আগুন লাগে। এলাকাটি সরু গলির মধ্যে হওয়ায় অগ্নিনির্বাপণ গাড়ি হোটেলের কাছে প্রবেশ করতে পারেনি। ফলে বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে হয়। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা হোটেলের ভেতরে প্রবেশ করে উদ্ধার অভিযান চালান।

নিউ মার্কেট থানার এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানান, আগুনের পর হোটেলের কক্ষগুলো ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ফলে উদ্ধারকাজে ফায়ার সার্ভিস কর্মীদের ব্যাপক সমস্যায় পড়তে হয়।

হোটেলের বিভিন্ন কক্ষ থেকে কয়েকজন অতিথিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ৯ জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের শরীরে পোড়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। অতিরিক্ত ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে, মাত্র দুই দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ শহরের ‘বিদেশিনী’ নামের একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা যায়।

তারাপীঠের ঘটনার রেশ কাটতে না কাটতেই কলকাতার ব্যস্ত নিউ মার্কেট এলাকায় আরেকটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটল।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৫০:০১ পূর্বাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় : ০৪:৫০:০১ পূর্বাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬