1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বান্দরবান প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৭১

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হায়দার বাবলু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের মূল লক্ষ্য ও আদর্শ ধারণ করে গণমানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের ত্যাগী নেতাকর্মীদের অবদানের কথা স্মরণ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা করেন। তারা দেশের মানুষের কল্যাণে সংগঠনের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অমিত ভূষণ তঞ্চঙ্গ্যা, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান মোহন, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুর রহমান রুবেল এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুনুর রশিদ।

এ ছাড়া জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভা শেষে সংগঠনের সমৃদ্ধি, নেতাকর্মীদের কল্যাণ এবং দেশের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৪৩:৪২ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

বান্দরবানে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৫:৪৩:৪২ অপরাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬