1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় গণমাধ্যম সংবাদের জেরে নদীর ভাঙন থেকে সড়ক রক্ষায় জিও ব্যাগ স্থাপন

মোঃ নজরুল ইসলাম :
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫৭

​নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বালিয়া নদীর তীব্র ভাঙনে মেঘশিমূল পূর্বপাড়া গ্রামের পূর্বধলা টু কাপাসিয়া, ধোবাউড়া উপজেলা যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কটি হুমকির মুখে পড়েছিল। দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার ফলে পূর্বধলা ও কাপাসিয়া রুটে যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছিল। এই দুর্ভোগের খবর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত হলে স্থানীয় প্রশাসনের নজরে আসে।
​খবরের পরিপ্রেক্ষিতে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শফিকুল ইসলামের নির্দেশনায় জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়। আজ ২০ -৮ -২৬ ইং (বৃহস্পতিবার) দুপুরে মেঘশিমূল পূর্বপাড়া গ্রামে ভাঙন কবলিত সড়ক পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসনের প্রতিনিধি দল।
​তৎক্ষণাৎ নদীর ভাঙন থেকে রাস্তাটি রক্ষা করতে ২০০টি জিও ব্যাগ স্থাপন করা শুরু হয়। ঘটনাস্থলে ইউএনও মোঃ শফিকুল ইসলামের উপস্থিতিতে জিও ব্যাগগুলো স্থাপন করা হয়। এতে করে তাৎক্ষণিকভাবে ভাঙন আরও বৃদ্ধি পাওয়া রোধ করা সম্ভব হয়েছে।
​এই পদক্ষেপের ফলে পূর্বধলা ও কাপাসিয়ার মধ্যে যোগাযোগের একমাত্র সড়কটি রক্ষা পেয়েছে এবং হাজার হাজার মানুষের দুর্ভোগ লাঘব হবে বলে স্থানীয় বাসিন্দারা মনে করছেন। এলাকার মানুষ প্রশাসনের এই দ্রুত পদক্ষেপের জন্য ইউএনও মোঃ শফিকুল ইসলাম এবং গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৫২:০৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

পূর্বধলায় গণমাধ্যম সংবাদের জেরে নদীর ভাঙন থেকে সড়ক রক্ষায় জিও ব্যাগ স্থাপন

আপডেট সময় : ১২:৫২:০৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬