1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপা প্রেসক্লাবের সভাপতি কাওসার, সাধারণ সম্পাদক সাইমুন রহমান এলিট

মোঃ জহিরুল ইসলাম চয়ন , গলাচিপা
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঐতিহ্যবাহী গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বালিকা বিদ্যালয় সড়কে অবস্থিত গলাচিপা প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

কণ্ঠ ভোটের নির্বাচনে দৈনিক সমকালের গলাচিপা উপজেলা প্রতিনিধি মোঃ কাওসার সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের গলাচিপা উপজেলা প্রতিনিধি মু. সাইমুন রহমান এলিট সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

গলাচিপা প্রেসক্লাবটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকদের পেশাগত ঐক্য, সাংবাদিকতার মানোন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সাধারণ সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৩১ আগস্টের মধ্যে প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সকল সদস্যের সহযোগিতা কামনা করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৫৩:৩৫ পূর্বাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

গলাচিপা প্রেসক্লাবের সভাপতি কাওসার, সাধারণ সম্পাদক সাইমুন রহমান এলিট

আপডেট সময় : ১১:৫৩:৩৫ পূর্বাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬