1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় পুকুরে নেমে নিখোঁজ, হাসপাতালে নেওয়ার পর শিক্ষকের মৃত্যু

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৭

নওগাঁর পোরশায় মাদ্রাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে মোঃ রাইহান কবির (২৭) নামে এক কওমি মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) এ ঘটনায় মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।নিহত রাইহান কবির চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দামদিপুর (দেওপুরা পোস্ট) গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দয়াহার সেখপাড়া (বারিন্দা) এলাকার ফয়জিয়া দারুল উলুম কওমি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাইহান কবির মাদ্রাসা সংলগ্ন পুকুরে কয়েকজনের সঙ্গে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তিনি পুকুরের মাঝামাঝি অংশে গেলে হঠাৎ পানিতে তলিয়ে যান। কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে মাদ্রাসার শিক্ষার্থীরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন।একপর্যায়ে শিক্ষার্থীরাই পানির নিচ থেকে রাইহান কবিরকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে সরাইগাছির একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে পোরশা (নিতপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।‌ পোরশা (নিতপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিমা সুলতানা পরীক্ষা-নিরীক্ষার পর রাইহান কবিরকে মৃত ঘোষণা করেন। তরুণ এই শিক্ষকের আকস্মিক মৃত্যুতে ফয়জিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকসহ স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সহকর্মী ও শিক্ষার্থীরা জানান, রাইহান কবির ছিলেন একজন তরুণ ও নিবেদিতপ্রাণ শিক্ষক। তার এমন আকস্মিক মৃত্যুতে মাদ্রাসার পরিবেশ ভারী হয়ে উঠেছে। পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের মাতম। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে মাদ্রাসা ও আশপাশের এলাকায় শোকাহত মানুষজন ভিড় করেন। এ ঘটনায় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:১৭:২১ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

পোরশায় পুকুরে নেমে নিখোঁজ, হাসপাতালে নেওয়ার পর শিক্ষকের মৃত্যু

আপডেট সময় : ০৩:১৭:২১ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬