1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়ির ঐতিহ্যবাহী শফিকীয়া দরবার শরীফের পবিত্র জশনে জুলুস সম্পন্ন

জাবের হোসেন (ফটিকছড়ি প্রতিনিধি)
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

চট্টগ্রামের ফটিকছড়ির উপজেলার ঐতিহ্যবাহী শফিকীয়া দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্ণাঢ্য জসনে জুলুস উদযাপিত হয়েছে।

মানবজাতির মুক্তির দূত, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর শুভ আগমনকে স্বাগত জানিয়ে শনিবার সকাল ৯টা থেজে মুনিরুল উলুম বারীয়া ইসলামি আলিম মাদ্রাসা প্রাঙ্গন থেকে জুলুস টি শুরু হয়ে বিবিরহাট ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শফিকিয়া দরবারে শরিফে শেষ হয়।

এই সময় নাতে মোস্তফা, দুরুদে পাক, দরুদে সালাম ‘ইয়া নবী সালামু আলাইকা’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিলে দরবারের সাজ্জাদানশীন, ওলামায়ে কেরাম এবং দূর দুরান্ত থেকে আগত হাজার হাজার আশেকান ও ভক্তবৃন্দ ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

জুলুস শেষে দরবার শরীফ মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা ও মিলাদ মাহফিল।

এতে বক্তারা মহানবী (সাঃ)-এর পবিত্র জীবন, আদর্শ এবং সুন্নাতের ওপর বিস্তারিত আলোচনা করেন।

সবশেষে, বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, কল্যাণ এবং দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও আখেরি মোনাজাত পরিচালনা করা হয়।

আখেরি মোনাজাত ও ছদারত পরিচালনা করেন পীরে মোকামমেল, মূর্শেদে বরহক, ওস্তাজুল আসাতেজা হযরতুলহাজ্ব শাহসুফি আল্লামা হাফেজ মাওলানা চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী (মা:জি:আ:)।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:১৪:১৬ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

ফটিকছড়ির ঐতিহ্যবাহী শফিকীয়া দরবার শরীফের পবিত্র জশনে জুলুস সম্পন্ন

আপডেট সময় : ১২:১৪:১৬ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬