1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রীর নাম ভাঙিয়ে সরইতে বালু উত্তোলনের অভিযোগ যুবদল নেতা সেলিম গংদের বিরুদ্ধে

তানবীর জিহান, লোহাগড়া
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৭

বান্দারবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে স্থানীয় এমপি ও বর্তমান মন্ত্রী সাচিং প্রু জেরীর নাম ভাঙ্গিয়ে দেদারসে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চালাচ্ছে কথিত যুবদল নেতা সেলিম উদ্দীন গং।

শনিবার (২২ আগষ্ট) বিকেলে সরজমিনে দেখা যায় সরই ইউনিয়নের বেশ কয়েকটি জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে, সরই ইউনিয়ন পরিষদের পশ্চিমে পান্জাগানার পাশে, জার্মানিয়া পাড়া, আমতলি হোসেন মেম্বারের বাড়ির পাশে, ভরা গোদা, ৩নং ওয়ার্ডের আবিরন পাড়ার পাশেসহ ৪, ৫, ৭ নং ওয়ার্ডেও অসংখ্য জায়গায় পরিবেশ ধ্বংস করে এসব ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, ৫ আগষ্টের পরে বিএনপি নেতা সাচিং প্রু জেরী এবং সাবেক উপজেলা চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে এসব কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। বিভিন্ন হুমকি ধামকির কারণে কেউ প্রতিবাদ করতে পারছেনা, অভিযোগ করলেও কার্যত কোন প্রতিকার পাচ্ছেনা স্থানীয় জনগণ। নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ৫ ই আগষ্টের পর থেকে তারা বেপরোয়াভাবে এসব কাজ করে যাচ্ছে, কেউ প্রতিবাদ করলে বড় বড় নেতার নামে হুমকি দেয় প্রকাশ্যে, যে কারণে কেউ প্রাণের ভয়ে মুখ খুলতে রাজি নয়।

অভিযুক্তের মুঠোফোনে বার বার ফোন করেও সংযোগ পাওয়া যায়নি, যে কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মঈন উদ্দীন মুঠোফোনে গণমাধ্যমকে জানান, গতকালকে সেখানে গিয়েছিলাম, প্রয়োজনে আবারও যাব, তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:০২:২৬ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

মন্ত্রীর নাম ভাঙিয়ে সরইতে বালু উত্তোলনের অভিযোগ যুবদল নেতা সেলিম গংদের বিরুদ্ধে

আপডেট সময় : ১২:০২:২৬ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬