1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

রাকিবুল হাসান মীরসরাই প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় গাড়ির মালিক তানভীর হোসেন সামান্য আহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট এলাকায় হাক্কানী পেট্রোল পাম্পের পাশে মহাসড়কের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে ইউটার্নে প্রাইভেটকারটি ঘোরানোর সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ট্রাকের সামনের অংশ ট্রাকে নিচে ঢুকে যায়। পরে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায়

খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করে থানায় নিয়ে যায়। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। আহত তানভীর হোসেনকে স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে যান।

কুমিরা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মোবারক হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি জব্দ করেছে। এ ঘটনায় তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৩৯:০৮ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

আপডেট সময় : ১০:৩৯:০৮ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬