1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ব হিংগুলী মোহাম্মদীয়া কমপ্লেক্স দাখিল মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

রাকিবুল হাসান, মীরসরাই (চট্টগ্রাম):
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫৩

চট্টগ্রামের মীরসরাই উপজেলার পূর্ব হিংগুলী মোহাম্মদীয়া কমপ্লেক্স দাখিল মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষের ইবতেদায়ী ৪র্থ থেকে দাখিল ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।

মাদ্রাসার সুপার মাওলানা আহমদ উল্লাহর উদ্বোধনী বক্তব্যের পর শিক্ষক আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা পরিবারের সদস্য রবিউল হোসেন, কামরুল ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী আবদুর রহমান এবং ছাত্র অভিভাবক মাওলানা নাছির উদ্দীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার দাতা সদস্য ও নির্বাহী কমিটির সভাপতি দোস্ত মোহাম্মদ।

বক্তারা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ, নিয়মিত পড়াশোনা, পরীক্ষার ফলাফল উন্নয়ন এবং নৈতিক শিক্ষার মাধ্যমে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী হতে এবং অভিভাবকদের সন্তানদের লেখাপড়ার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের আহ্বান জানান।

পরে অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ ও বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:১৬:৩৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

পূর্ব হিংগুলী মোহাম্মদীয়া কমপ্লেক্স দাখিল মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

আপডেট সময় : ০৯:১৬:৩৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬