1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে ২,০০০ গাছের চারা বিতরণ

বিপ্লব দাস : বোয়ালখালী চট্টগ্রাম প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে গত ২৮ আগস্ট, শুক্রবার, বোয়ালখালীর বিভিন্ন এলাকায় ২,০০০ গাছের চারা বিতরণ ও পরিবেশবিষয়ক প্রচারণা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচি শেষে সারোয়াতলীতে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক। প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি এম. জসিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন পরিষদের অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন সাংবাদিক বাবর মুনাফ, সজল দে, মোহাম্মদ সিপন, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আলী আজগর, মোহাম্মদ বাদশা মিয়া, মোহাম্মদ নবাব মিয়াসহ অনেকে।
বক্তারা বলেন, বোয়ালখালীর সংকট এখন শুধু কালুরঘাট সেতু নয়; কৃষিজমি, পানি, পরিবেশ ও জীববৈচিত্র্যও হুমকির মুখে। শিল্পকারখানার বর্জ্য কর্ণফুলী
নদীতে পড়ায় পানি দূষিত হচ্ছে এবং কৃষিজমিতে এর বিরূপ প্রভাব পড়ছে। তারা বোয়ালখালীর শাখা
নদীতীরে সুইসগেট নির্মাণ, শিল্পকারখানায় কার্যকর বর্জ্য শোধনাগার (ETP) স্থাপন, কৃষিজমি রক্ষা এবং ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন বন্ধের দাবি জানান।
এ ছাড়া পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন ও গবাদিপশু চুরি বন্ধে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। বক্তারা কড়লডেঙ্গা পাহাড়কে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে সংরক্ষণের আহ্বান জানান।
প্রধান অতিথি এম. জসিম উদ্দিন বলেন, বক্তাদের দাবিগুলো যৌক্তিক ও বাস্তবসম্মত। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বর্তমান সংসদ সদস্য এরশাদ উল্লাহর আমলেই কালুরঘাট সেতু নির্মাণ হবে। পুকুরে বিষ প্রয়োগ বন্ধে পুলিশ প্রশাসনকে সতর্ক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও আশ্বাস দেন, বোয়ালখালীর পরিবেশ, কৃষিজমি, পানি, জীববৈচিত্র্য ও জনস্বার্থের বিষয়গুলো প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরবেন। ঐক্যবদ্ধভাবে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ ও জনদুর্ভোগ নিরসনের আহ্বানের মধ্য দিয়ে পথসভা শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৫০:২৮ অপরাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

বোয়ালখালীতে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে ২,০০০ গাছের চারা বিতরণ

আপডেট সময় : ০৮:৫০:২৮ অপরাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬