1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ লিয়াকত স্মৃতি সংসদ মীরসরাই জোনের নতুন সমন্বয় কমিটি গঠন

মীরসরাই প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৫

দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বৃত্তি ও সমাজসেবামূলক সংগঠন ‘শহীদ লিয়াকত স্মৃতি সংসদ’ এর মীরসরাই জোনের ২০২৬–২০২৭ সেশনের নতুন সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে মীরসরাই লতিফীয়া কামিল মাদরাসা হলরুমে এক অনুষ্ঠানে নবগঠিত এই কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় উপপরিচালক এইচ. এম. ফোরকান উদ্দিন ও চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসার প্রভাষক মির্জা রাসেল মোহাম্মদ মহসিন।
নবগঠিত কমিটিতে মুহাম্মদ মিছবাহুল ইসলামকে সমন্বয়ক এবং শাহ মুহাম্মদ মঈন উদ্দিন চৌধুরীকে সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে যুগ্ম-সমন্বয়ক হিসেবে রয়েছেন মুহাম্মদ তছলিমুদ্দীন রাশেদ ও মুহাম্মদ নজরুল ইসলাম এবং যুগ্ম-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ রিফাত হোসাইন। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মুহাম্মদ আবদুর রহমান, মোহাম্মদ শাহাদাত হোসাইন, সাইফুল ইসলাম, মুহাম্মদ আশরাফুল ইসলাম (রাকিব), মোহাম্মদ নাইমুর রহমান, ইয়াছির আরাফাত সিয়াম, আবদুর রহমান ও মোহাম্মদ সজিবুল ইসলাম।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবনির্বাচিত সমন্বয়ক মুহাম্মদ মিছবাহুল ইসলাম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, মীরসরাই অঞ্চলের শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের মাধ্যমে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংগঠনের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সকল স্তরের নেতাকর্মীকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৩২:৩০ অপরাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

শহীদ লিয়াকত স্মৃতি সংসদ মীরসরাই জোনের নতুন সমন্বয় কমিটি গঠন

আপডেট সময় : ০১:৩২:৩০ অপরাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬