1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর আঞ্চলিক মহাসড়কে ডাকাতি প্রতিরোধে পুলিশ সুপারের নেতৃত্বে টহল, নিরাপত্তা জোরদার

নওগাঁ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪

নওগাঁ জেলার পত্নীতলা–সাপাহার–পোরশা–সরাইগাছি–আড্ডা–চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে ডমিনেন্ট পেট্রোলিং এবং নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেছে নওগাঁ জেলা পুলিশ। গতকাল রাতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।

পুলিশ সুপার জানান, এ আঞ্চলিক মহাসড়কে যেকোনো ধরনের অপরাধ, বিশেষ করে দস্যুতা ও ডাকাতি কঠোর হস্তে দমন করবে নওগাঁ জেলা পুলিশ। সড়কে যাত্রী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।

এদিকে, সড়কে অপরাধ প্রতিরোধে পুলিশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সরাইগাছিতে পুলিশ সুপারসহ নওগাঁ জেলা পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলেন স্থানীয় বেশ কয়েকজন। এ সময় ডাকাতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখায় তাঁরা পুলিশকে অভিনন্দন জানান। পাশাপাশি সড়কে যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

পুলিশ সুপার আশ্বস্ত করে জানান, নওগাঁ জেলার এই সড়কে মানুষ যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে চলাচল করতে পারেন, সে জন্য তিনি ও তাঁর দল নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। যেকোনো নিরাপত্তাজনিত প্রয়োজনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে যোগাযোগ

এএসপি, সাপাহার সার্কেল: ০১৩২০-১২৩৫৬৫

অফিসার ইনচার্জ, সাপাহার থানা: ০১৩২০-১২৩৮২৪

অফিসার ইনচার্জ, পোরশা থানা: ০১৩২০-১২৩৮৫০

পুলিশ কন্ট্রোল রুম: ০১৩২০-১২৪৪৯৮

বার্তা: সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুলিশ ও জনগণের সম্মিলিত সহযোগিতা অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:২৪:১৩ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

নওগাঁর আঞ্চলিক মহাসড়কে ডাকাতি প্রতিরোধে পুলিশ সুপারের নেতৃত্বে টহল, নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ০৪:২৪:১৩ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬