ধুনটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গ্রাম পুলিশদের মাঝে চেয়ারম্যানের অনুদান প্রদান
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গ্রাম পুলিশদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে মথুরাপুর ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের গ্রাম পুলিশদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান মাসুদ, ইউপি সদস্য আজাহার আলী, সাইদুর রহমান, আমিরুল ইসলাম, মাসুদ রানা, ইয়াকুব আলী ও আশরাফুল ইসলাম। এছাড়া সংরক্ষিত নারী সদস্য আমিনা খাতুন, হাসিনা বেগম ও নাসরিন বেগম ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রাকিবুল ইসলাম ও লিপি খাতুনসহ আরো অনেকে।
পূজা উপলক্ষে আর্থিক অনুদান পেয়ে গ্রাম পুলিশরা আনন্দ প্রকাশ করেন, এবং পরিষদ বর্গকে ধন্যবাদ জানান। তারা আরো বলেন, মথুরাপুর ইউনিয়নে মথুরাপুর ও জোলাগাঁতি এলাকায় দুটি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপিত হচ্ছে। পূজা উদযাপন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে।
এ বিষয়ে মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে ইউনিয়ন পরিষদ সর্বদা সচেষ্ট রয়েছে। রাতে পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে দুটি পূজামণ্ডপ পরিদর্শন করা হবে। এ সময় পূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।























