1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

এম মনির চৌধুরী রানা
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫

চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেলের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।

১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটির ক্যাপশনে রুবেল লেখেন, ‘আলহামদুলিল্লাহ, ৫ই আগস্ট পরবর্তী বোয়ালখালীর মাটিতে প্রথম মিছিল করলাম। শেখ হাসিনার আগমন শুভেচ্ছা ও স্বাগতম।’

ভিডিওতে দেখা যায়, মিছিল শুরুর আগে বক্তব্য দেন আরিফুল হাসান রুবেল। এ সময় তিনি শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকারই বাংলাদেশের শেষ সরকার নয়। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ হত্যার বিচার চেয়েছেন এবং ভবিষ্যতেও এ দাবি জানাবেন বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।

বক্তব্যের পর অংশগ্রহণকারীরা মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দেন। তাঁদের স্লোগানের মধ্যে ছিল ‘হাসিনা, তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘চলছে লড়াই, চলবে’, ‘শেখ হাসিনার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ও ‘জয় বাংলা’।

মিছিলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরের ছবি সংবলিত একটি ব্যানার দেখা যায়। ভিডিও ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মিছিলে প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।

ভিডিওতে প্রকাশের তারিখ হিসেবে ২০ অক্টোবর ২০২৬ উল্লেখ রয়েছে।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, শাকপুরা এলাকায় একটি মিছিল হয়েছে। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:১৯:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

বোয়ালখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ১২:১৯:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬