1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান, ৬৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

আব্দুল আল মামুন,দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

মানিকগঞ্জের দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৬৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সুরাইয়া আক্তার তন্নী।

অভিযানে সহযোগিতা করেন দৌলতপুর থানা পুলিশের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, অভিযানকালে মৎস্য সম্পদ ধ্বংসকারী ৬৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৯ লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়া জালে আটকা পড়া প্রায় ১ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

পরে উপজেলার বৈন্যা ঘাট এলাকায় জব্দকৃত অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, “মা ইলিশ রক্ষা করুন, ইলিশের উৎপাদন বৃদ্ধি করুন। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৪৬:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান, ৬৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

আপডেট সময় : ০১:৪৬:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬