1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎বিশ্বম্ভরপুরে পূর্বশত্রুতার জেরে শতবর্ষী বৃদ্ধাসহ নারী নির্যাতনের অভিযোগ

‎শাহানুর আলম সুনামগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৭

‎সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পূর্বশত্রুতার জেরে শতবর্ষী এক বৃদ্ধা ও এক নারীকে পিটিয়ে রক্তাক্ত ও জখম করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশীদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ এনে ভুক্তভোগী ফাতেমা খাতুন (৩০) বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎অভিযোগপত্র থেকে জানা যায়, উপজেলার বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়নের উলাশনগর গ্রামের অধিবাসী ফাতেমা খাতুনের পরিবারের সাথে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রতিপক্ষ নবাব মিয়া (৩৮), ডালিয়া আক্তার (৩০), সুমা আক্তার (২৫), সোনায়ারা বেগম (৩৫) ও উজ্জ্বল মিয়ার (১৯) নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন ব্যক্তি ফাতেমা খাতুনের বসতবাড়িতে হামলা চালায়।
‎এ সময় অভিযুক্তরা ফাতেমা খাতুন এবং তার ১০০ বছর বয়সী শাশুড়ি জমিলা খাতুনকে লক্ষ্য করে অশালীন গালিগালাজ শুরু করে। হামলার শিকার ফাতেমা খাতুন এর প্রতিবাদ জানালে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে তারা দুজনকেই এলোপাতাড়ি মারধর, কিল-ঘুষি, লাথি ও টানা হেঁচড়া করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।
‎ভুক্তভোগীদের ডাক-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করেন। পরে স্বজন ও এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
‎অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ উল্লাহ ভূঁইয়া জানান, লিখিত অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:২৭:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

‎বিশ্বম্ভরপুরে পূর্বশত্রুতার জেরে শতবর্ষী বৃদ্ধাসহ নারী নির্যাতনের অভিযোগ

আপডেট সময় : ০৩:২৭:০৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬